রাত ৩:১৪ রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

আমরা আপনাদের নিরাশ করবো না, নারী ফুটবলকে এগিয়ে নিতে চাই : নারী ফুটবলার

 

স্পোর্টস ডেস্ক রিপোর্ট :

বাংলাদেশকে শুধু এশিয়া নয়, বিশ্বমঞ্চে নিয়ে যাওয়ার আশা প্রকাশ করেছেন বাংলাদেশ নারী ফুটবল দলের তারকা ফরোয়ার্ড ঋতুপর্ণা চাকমা ও অধিনায়ক আফঈদা খন্দকার প্রান্তি।
রোববার (৬ জুলাই) দিবাগত রাতে রাজধানীর হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটারে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তারা এ কথা বলেন।
এএফসি নারী এশিয়ান কাপের বাছাই শেষ করে রোববার মধ্যরাতে ঢাকায় ফিরেছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। প্রথমবারের মতো এশিয়ান কাপে খেলার ইতিহাস গড়ায় রাতেই হাতিরঝিলে বিশেষ সংবর্ধনার আয়োজন করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

সংবর্ধনায় দলের খেলোয়াড়রা বলেন, এই অর্জন দলীয় প্রচেষ্টার ফল। ঋতুপর্ণা চাকমা বলেন, ‘প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি দর্শকবৃন্দকে। এত রাতে আমাদের বরণ করে নেয়ার জন্য। সভাপতি ও কিরণ ম্যাডামকে অভিনন্দন এত কষ্ট করে এই আয়োজন করার জন্য। আজকে আমরা এখানে এসেছি দলীয় প্রচেষ্টায়, ফুটবল কোনো ব্যক্তিগত নৈপুণ্যনির্ভর খেলা নয়। আমরা বাংলাদেশের মেয়েরা জানি, কীভাবে কঠিন পরিস্থিতিতে ফাইট (লড়াই) করতে হয়। আপনারা আমাদের ওপর বিশ্বাস রাখবেন, আমরা আপনাদের নিরাশ করব না। আমরা এশিয়া নয়, বিশ্বমঞ্চে বাংলাদেশকে নিয়ে যেতে চাই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *