সকাল ১১:৫৪ রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

আমাদের লক্ষ্য বিনিয়োগ ও কর্মসংস্থান :আশিক চৌধুরী

চট্টগ্রাম প্রতিনিধি :

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেছেন, আমাদের এখন মূল লক্ষ্য বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টি করা। বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে গড়ে তোলা। এ জন্যে বন্দরের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই।
বৃহস্পতিবার (৮ মে) সকালে চট্টগ্রাম বন্দরের লালদিয়া চর পরিদর্শনকালে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
আশিক চৌধুরী বলেন, আমাদের লং টার্ম অ্যামবিশন যেটা বাংলাদেশকে আমরা গ্লোবাল ফ্যাক্টরি বানাতে চাই। প্রাইমারি ফ্যাক্টর বা সবচেয়ে বড় ইনগ্রেডিয়েন্ট হচ্ছে পোর্ট ক্যাপাসিটি বাড়াতে হবে। পোর্ট ক্যাপাসিটি না থাকলে আপনি কিছু করতে পারবেন না। এটা তো আামরা সবাই জেনারেলি বুঝি। আমাদের পোর্ট ক্যাপাসিটি কিন্তু লিমিটেড। পোর্ট ক্যাপাসিটি শুনে মনে হয় আমরা ছয় গুণ করে ফেলবো। কিন্তু সেই ছয় গুণ করার পরেও আমরা ভিয়েতনামের ধারে কাছেও যাবো না। ভিয়েতনামে টোটাল ফোরটি ফোর (৪৪) পোর্ট। আমাদের এখানে পাঁচটা বা ছয়টা পোর্ট আছে মাতারবাড়ী, মোংলাসহ। পোর্ট ক্যাপাসিটি আমাদের স্টিল লিমিটেড।
বিডার চেয়ারম্যান বলেন, ওয়ার্ল্ডের যারা টপ পোর্ট অপারেটর তাদের আনার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের ল্যান্ড লিমিটেড, ক্যাপাসিটি লিমিটেড, সেই লিমিটেড ক্যাপাসিটিকে যাতে আমরা বেস্ট ইউটিলাইজ করতে পারি।
এসময় প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম, ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *