ভোর ৫:৪৮ শনিবার ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

আবৃত্তি সংগঠন ‘বৈঠকের ‘ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

 

স্টাফ রিপোর্টার : আবৃত্তি সংগঠন বৈঠক আয়োজিত কবি রাম চন্দ্র দাসের গান ও কবিতা নিয়ে ‘ জীবনের জলছবি ‘ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বৈঠকের সভাপতি কবি শাহিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এম পি, উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি শ্যাম সুন্দর শিকদার।
প্রধান অতিথি তার বক্তব্য বলেন’ আবৃত্তি সহ শিল্প-সংস্কৃতির বিভিন্ন প্রথিতযশা শিল্পীদের সরকার যথাযথ সম্মাননা প্রদান করছে৷ সরকার শিল্পীদের জন্য ‘ বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্ট ‘ গঠন করেছে। সব মিলিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে বর্তমান৷ সরকার শিল্পীদের কল্যাণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *