রাত ১০:২৯ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আবারও সর্বাত্মক অবরোধের ডাক বিএনপির

ডেস্ক রিপোর্ট :
সপ্তম দফায় আবারও অবরোধের ডাক দিয়েছে বিএনপি ও সমমানের দলগুলো। দুই দিনের বিরতি দিয়ে আগামী রোববার ও সোমবার (২৬ ও ২৭ নভেম্বর) টানা ৪৮ ঘণ্টা দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচি দিয়েছে তারা। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির পক্ষে এ কর্মসূচির ঘোষণা দেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি জানান, আগামী ২৬ নভেম্বর সকাল ৬টা থেকে ২৭ নভেম্বর সকাল ৬টা পর্যন্ত দেশব্যাপী ৪৮ ঘণ্টা অবরোধ কর্মসূচি পালন করা হবে। এ সময় দলের সর্বস্তরের নেতাকর্মীদের পাশাপাশি দেশবাসীকে অবরোধ সফল করার আহ্বান জানান তিনি।

প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর মহাসমাবেশে হামলা, হত্যা, নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদ এবং সরকারের পদত্যাগের এক দফা দাবিতে ২৯ অক্টোবর হরতাল এবং ৩১ অক্টোবর, ১ ও ২ নভেম্বর মোট তিন দিনের অবরোধ কর্মসূচি পালন করে বিএনপি-জামায়াত ও সমমনার দলগুলো।
এরপর ৫ ও ৬ নভেম্বর দ্বিতীয় দফায় এবং ৮ ও ৯ নভেম্বর তৃতীয় দফায় অবরোধ কর্মসূচি পালন করে তারা। পরবর্তীতে ১১ ও ১২ নভেম্বর চতুর্থ দফায়, ১৫ ও ১৭ নভেম্বর পঞ্চম দফায় এবং ২২ ও ২৩ নভেম্বর ষষ্ঠ দফায় অবরোধ কর্মসূচি পালন করে বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *