বিকাল ৫:০৫ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আবারও বিয়ে করছেন বিতর্কিত গায়ক নোবেল

বিনোদন  প্রতিবেদক : বহুল সমালোচিত – বিতর্কিত ও নিন্দিত গায়ক নোবেল তার ফেসবুক হালনাগাদ করে জানান দিয়েছেন – তিনি বিয়ে করেছেন। বিয়ে করেছেন মইনুল হোসেন নোবেল ? এমনটা গায়ক নিজেই জানিয়েছেন নিজের সোশ্যাল হ্যান্ডেলে। তার স্ত্রীর নাকি নাম ফারজানা আরশি। রবিবার নোবেল ফেসবুক পোস্টে প্রেমের কথা জানিয়েছেন। আবার লিখেছিলেন প্রেম করে সব হারিয়েছি। তবে সোমবার দুপুরে ফেসবুকে হালনাগাদ করে তিনি ফারজানা আরশির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন বলে জানিয়েছেন।

নোবেলের এই দাবির বিষয়ে ভিন্ন তথ্য দিয়েছেন তার সাবেক স্ত্রী সালসাবিল মাহমুদ। তিনি বলেছেন, আরশিকে বিয়ে করেনি নোবেল। ওকে খুলনা থেকে নিয়ে এসে নিজের কাছে রেখেছে। মেয়েটি বিবাহিত। আর ওরা দুজনেই নেশা করে। সালসাবিলের অর্ধেক কথা সত্যই প্রমাণিত হলো। সোমবার বিকেলে বিয়ের বিষয়ে গণমাধ্যমকর্মীরা নোবেলকে ফোন করে বিয়ের বিষয়ে জানতে চাইলে এই বিতর্কিত গায়ক বলেন, আমাকে ২০ হাজার টাকা বিকাশে পাঠান তাহলে আপনাকে বিয়ের খবর জানাবো।

জানা গেছে, নোবেলকে ফোন দিয়ে কথা বলার সময় তার কণ্ঠে নেশার আভাস পাওয়া যায়। পুরোই নেশায় বুঁদ হয়েছিলেন তিনি। তাকে সাংবাদিক পরিচয় দিতেই বলেন, আমি সাংবাদিক পছন্দ করি না। তারপর আবার বলেন, আপনারা যদি আমাকে ভালোবাসেন, তাহলে আমাকে আবার হাইলাইট করেন। আমার ভালো খবর তলে ধরেন, আমার আর আমার বৌয়ের ফটোশুট করেন। বৌয়ের ফটোশুট প্রসঙ্গ জানতে চাওয়া হয়, কবে বিয়ে করেছেন ? এর উত্তরে নোবেল বলেন, আপনাকে কেন বলবো ? বলবো সব বলবো আমাকে ২০ হাজার টাকা বিকাশে পাঠান। তাহলে সব ইনফরমেশন আপনাকে দেবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *