বিকাল ৪:১০ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আজ সন্ধ্যায় বিএনপি-জামায়াতের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

ডেস্ক রিপোর্ট :

শনিবার (২৪ মে) বিএনপি ও জামায়াতে ইসলামীর সাথে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। শুক্রবার (২৩ মে) দল দুইটি থেকে পৃথকভাবে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, শনিবার সন্ধ্যা ৭টায় জামায়াত এবং ৮টায় বিএনপির সাথে বসবেন তিনি।
উল্লেখ্য, গত কয়েক দিন ধরেই রাজনীতিতে চরম অস্থিরতা চলছে। এর পরিপ্রেক্ষিতে প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে চান বলে গতকাল খবর বের হয়। তবে আজ শুক্রবার প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব জানিয়েছেন, প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন না।
এদিকে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানান, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগ চায় না বিএনপি। তবে তিনি থাকতে না চাইলে বিকল্প বেছে নেবে জনগণ।
অন্যদিকে, বৃহস্পতিবার (২২ মে) দেশের বর্তমান উদ্ভূত পরিস্থিতি থেকে উত্তরণে সর্বদলীয় বৈঠক ডাকতে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *