
বিনোদন ডেস্ক রিপোর্ট :
আজ ২৫ জানুয়ারি বাংলাদেশের অন্যতম কাস্টিং ডিরেক্টর ফ্রিডম স্বাধীন এর জন্মদিন । তিনি কাস্টিং ডিরেক্টর হিসেবে কাজ শুরু করেন। এই পর্যন্ত অনেক বিজ্ঞাপন, নাটক, চলচ্চিত্র ও ওয়েব সিরিজে কাস্টিং ডিরেক্টর হিসেবে কাজ করে শুনাম অর্জন করেন। তাই তিনি কাস্টিং ডিরেক্টর হিসেবেই বেশি পরিচিতি পান। এবং বর্তমানেও তিনি নিয়মিন কাস্টিং ডিরেক্টর হিসেবে কাজ করেন।
ফ্রিডম স্বাধীন বলেন’ আমি বেশ কিছু সুন্দর পরিকল্পনা নিয়ে এগুচ্ছি। মিডিয়াতে সবার সম্মিলিত অংশ গ্রহণে আমরা ভালো কিছু উপহার দিতে চাই, পরিচালকদের ভালোবাসা পেয়ে আজ আমি এতদূর পর্যন্ত আসতে পেরেছি। পরিচালক ও প্রযোজকদের ভালোবাসা ও সহযোগিতা নিয়ে সামনে আরো এগিয়ে যেতে চাই। সবাইকে সুন্দর সুন্দর কাজ উপহার দিতে চাই। আশা করি সবাই আমার পাশে থাকবেন।