বিকাল ৫:২৯ শুক্রবার ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

আজ পপসম্রাট মাইকেল জ্যাকসনের ৬৮ তম জন্মদিন

বিনোদন ডেস্ক :

পপ সংগীতের সম্রাট মাইকেল জ্যাকসনের আজ ৬৮তম জন্মবার্ষিকী। ১৯৫৮ সালের ২৯ আগস্ট যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে জন্মগ্রহণ করেন তিনি। ছোটবেলাতেই ভাইদের সঙ্গে গড়ে তোলেন জনপ্রিয় ব্যান্ড জ্যাকসন ফাইভ। সত্তরের দশকের শেষে একক শিল্পী হিসেবে শুরু করেন নতুন যাত্রা। ১৯৮২ সালে প্রকাশিত ‘থ্রিলার’ অ্যালবামটি বিশ্বসংগীতের ইতিহাসে অনন্য রেকর্ড গড়ে। ‘বিলি জিন’, ‘বিট ইট’, ‘স্মুথ ক্রিমিনাল’সহ অসংখ্য গান দিয়ে প্রজন্মের পর প্রজন্মের মন জয় করেন তিনি। শুধু গান নয়, নাচ ও পারফর্ম্যান্সেও বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেন মাইকেল। তার সিগনেচার নাচ ‘মুনওয়াক’ আজও দর্শকদের কাছে সমান জনপ্রিয়। ২০০৯ সালের ২৫ জুন মাত্র ৫০ বছর বয়সে পৃথিবী থেকে বিদায় নেন তিনি। সুর, নাচ ও অভিনব পরিবেশনার জন্য মাইকেল জ্যাকসন আজও বিশ্বসংগীতে অদ্বিতীয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *