সন্ধ্যা ৬:৩০ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আজ গোপালগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই দিনের সফরে নিজ জেলা গোপালগঞ্জের কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া যাচ্ছেন। আজ শনিবার (১ জুলাই) সকালে প্রধানমন্ত্রী মোটর শোভাযাত্রা নিয়ে তার সরকারি বাসভবন গণভবন থেকে সড়ক পথে কোটালীপাড়ার উদ্দেশে রওনা হবেন।

প্রধানমন্ত্রী (primminister)  কোটালীপাড়ায় পৌঁছে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ঈদুল আজহা উপলক্ষে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করবেন। কোটালীপাড়ায় আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী বিকালে টুঙ্গিপাড়ায় যাবেন।
টুঙ্গিপাড়ায় পৌঁছে প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ ও মোনাজাতে যোগ দেবেন। প্রধানমন্ত্রী সেখানে রাত্রিযাপন করবেন।
রবিবার(Sunday) (২ জুলাই) সকালে তিনি পবিত্র ঈদুল আজহা উপলক্ষে স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি ও সর্বস্তরের জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। এ দিন বিকালে প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন। সূত্র: বাসস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *