সন্ধ্যা ৬:৩১ শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

আজ কাস্টিং ডিরেক্টর বেকি রাফির জন্মদিন

বিনোদন ডেস্ক :

আজ ২১ সেপ্টেম্বর বাংলাদেশের জনপ্রিয় ও সফল কাস্টিং ডিরেক্টর বেকি রাফির আজ তাঁর জন্মদিন উদযাপন করছেন। টেলিভিশন, বিজ্ঞাপন (TVC) ও চলচ্চিত্রে দীর্ঘ  কর্মজীবনে তিনি অগণিত শিল্পীকে সুযোগ দিয়েছেন এবং অসংখ্য সফল প্রজেক্টে কাজ করে অর্জন করেছেন সুনাম।

জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে বন্ধু, সহকর্মী ও মিডিয়া সংশ্লিষ্টদের পক্ষ থেকে শুভেচ্ছার বন্যা বইছে। শিল্পী ও কলাকুশলীরা তাঁর দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও আরও সফলতা কামনা করেছেন।

বেকি রাফি বলেন, _”আমি কৃতজ্ঞ সৃষ্টিকর্তার প্রতি, এবং যাঁরা আমার পাশে ছিলেন এই পথচলায়। কাস্টিং শুধু একটি কাজ নয়, এটি শিল্পী তৈরির এক মহা দায়িত্ব।”_

তিনি বর্তমানে একাধিক টিভি সিরিজ, ওয়েব কন্টেন্ট ও বড় বাজেটের সিনেমার কাস্টিং নিয়ে কাজ করছেন। শুভ জন্মদিন বেকি রাফি আপনার আগামীর পথ হোক আরও উজ্জ্বল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *