সন্ধ্যা ৬:২৭ শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

আজ কাস্টিং ডিরেক্টর ফারদিন হোসেনের জন্মদিন

বিনোদন ডেস্ক :

টেলিভিশন ও বিজ্ঞাপন  জগতে পরিচিত মুখ কাস্টিং ডিরেক্টর ‘ফারদিন হোসেন’ আজ তাঁর জন্মদিন পালন করছেন। এ উপলক্ষে সহকর্মী, শিল্পী ও শুভানুধ্যায়ীদের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা বার্তার ঢল নেমেছে।

প্রায় এক যুগেরও বেশি সময় ধরে মিডিয়ায় সক্রিয় ফারদিন হোসেন অনেক জনপ্রিয় টিভি নাটক, বিজ্ঞাপন ও ওয়েব কনটেন্টে সফলভাবে কাস্টিং পরিচালনা করেছেন। নতুন প্রতিভা খুঁজে বের করে শিল্পজগতে তুলে আনার ক্ষেত্রে তাঁর অবদান প্রশংসিত।

এক শুভেচ্ছা বার্তায় ফারদিন হোসেন বলেন,*”এই ভালোবাসা আমাকে আরও দায়িত্ববান করে তুলছে। আমি সবসময় চাই নতুন প্রতিভাদের সুযোগ করে দিতে এবং ভালো কাজের সঙ্গে থাকতে।”*

ফারদিন হোসেন বর্তমানে একাধিক নাটক ও ওটিটি প্রজেক্টের কাস্টিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

*শিল্পাঙ্গনের অনেকেই তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন।*

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *