সন্ধ্যা ৬:৩১ শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

আজ কাস্টিং ডিরেক্টর জিয়াউল করিম জিয়া’র জন্মদিন

বিনোদন ডেস্ক:
আজ জনপ্রিয় কাস্টিং ডিরেক্টর জিয়াউল করিম জিয়া’র জন্মদিন। টেলিভিশন নাটক, বিজ্ঞাপন ও ডিজিটাল কনটেন্টে নিয়মিত কাজের মাধ্যমে তিনি ইন্ডাস্ট্রিতে নিজের একটি স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন।
দীর্ঘদিন ধরে কাস্টিংয়ের সঙ্গে যুক্ত থাকা জিয়াউল করিম জিয়া নতুন ও সম্ভাবনাময় শিল্পীদের সুযোগ করে দেওয়ার ক্ষেত্রে বিশেষভাবে প্রশংসিত। তার হাত ধরেই অনেক অভিনেতা-অভিনেত্রী মিডিয়ায় পথচলা শুরু করেছেন। পেশাগত সততা, শিল্পী নির্বাচনে দক্ষতা এবং বন্ধুসুলভ আচরণের কারণে নির্মাতা ও শিল্পীদের কাছে তিনি অত্যন্ত জনপ্রিয়।
জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন সহকর্মী, শিল্পী ও শুভানুধ্যায়ীরা। অনেকেই তার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ও স্মৃতিচারণা শেয়ার করছেন।
জন্মদিনে জিয়াউল করিম জিয়া জানান, কাজের স্বীকৃতি এবং সহকর্মীদের ভালোবাসাই তার সবচেয়ে বড় প্রাপ্তি। তিনি ভবিষ্যতেও গুণী শিল্পীদের নিয়ে কাজ করে দর্শকদের মানসম্মত বিনোদন উপহার দিতে চান।
তার জন্মদিনে বিনোদন অঙ্গনের পক্ষ থেকে রইল শুভেচ্ছা ও অভিনন্দন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *