রাত ৮:৪৩ শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

আজহারুল হক মুকুলের প্রতিশ্রুতি : চাঁদপুর-২ আসনে জনগণের পক্ষে রাজনীতির অঙ্গীকার

চাঁদপুর প্রতিনিধি :

চাঁদপুর-২ (মতলব উত্তর ও দক্ষিণ) আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে নিজের রাজনৈতিক অবস্থান তুলে ধরেছেন মুহাম্মদ  আজহারুল হক মুকুল।

এক বিবৃতিতে তিনি বলেন,
“জনগণের অধিকার আদায়ের রাজনীতিতে আমি বিশ্বাস করি। উন্নয়ন, ন্যায়বিচার ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে আমি পাশে থাকবো। এই এলাকার জনগণ উন্নয়ন থেকে বঞ্চিত — আমি কথা দিচ্ছি, সুযোগ পেলে মতলব উত্তর ও দক্ষিণ হবে একটি উন্নত, আধুনিক ও বাসযোগ্য জনপদ।”

আজহারুল হক মুকুল দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। দলের নানা সময়ের আন্দোলন, সংগ্রাম ও গণতান্ত্রিক দাবিতে সক্রিয় ভূমিকা পালন করেছেন।

তিনি আরও বলেন,
“আমি দলীয় হাইকমান্ডের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল। তবে এলাকার মানুষের দোয়া, ভালোবাসা ও সমর্থন পেলে আমি আগামী নির্বাচনে আপনাদের কণ্ঠস্বর হয়ে কাজ করবো।”

সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় রাজনৈতিক মহলে তার এ ঘোষণা ইতোমধ্যে আলোচনার সৃষ্টি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *