রাত ৩:২৮ রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

আগামী ইদুল ফিতরে তরুণ নির্মাতা ও নাট্যকার মনজিল হাসানের রচনা ও পরিচালনায় বিশেষ নাটক ” কন্যা”

বিনোদন ডেস্ক রিপোর্ট :

আগামী ঈদুল ফিতরে একটি বেসরকারি টিভি চ্যানেল আসছে তরুণ নির্মাতা ও নাট্যকার মনজিল হাসান এর রচনা ও পরিচালনায় বিশেষ নাটক-‘ কন্যা ‘। নাটকটির গল্প ভাবনা বিশিষ্ট নাট্যকার ও পরিচালক মনসুর রহমান চঞ্চল এর। মনজিল হাসান এর ‘কন্যা’ নাটকে অভিনয় করেছেন বর্তমান সময়ের দক্ষিণ এশিয়ার অন্যতম জনপ্রিয় ও আলোচিত অভিনেতা মোশাররফ করিম, তার বিপরীতে রয়েছেন বর্তমান সময়ের আলোচিত ও জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। এছাড়াও ‘কন্যা’ নাটকে আরো অভিনয় করেছেন হারুন রশীদ বান্টি,টুনটুনি সোবহান , হানিফ পালোয়ান,শারমিন শর্মি,খান রশ্নি,অদিতি আহমেদ,সিফ্যাত বণ্যা সহ আরও অনেকে।

নাটকটি সম্পর্কে পরিচালক মনজিল হাসান বলেন,এদেশের মাটি,প্রকৃতি গ্রামের প্রতি সব সময়ই একটা আলাদা টান অনুভব করি।কন্যা নাটকের শুটিং গ্রামেই করেছি।এখন শুটিং পরবর্তী কাজ চলছে। একটি গল্প নির্ভর কাজ করার চেষ্টা করেছি।আশকরি বাকিটা দর্শকরাই মূল্যায়ন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *