দুপুর ১:২৫ শনিবার ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

অস্ত্রোপচারের পর মারা গেলেন অভিনেত্রী লুয়ানা আন্দ্রেদ

বিনোদন ডেস্ক :
মারা গেলেন ব্রাজিলের প্রভাবশালী ও রিয়েলিটি টেলিভিশন অভিনেত্রী লুয়ানা আন্দ্রেদ। মঙ্গলবার (৭ নভেম্বর) হাঁটু থেকে ফ্যাট অপসারণের জন্য অস্ত্রোপচারের পর মৃত্যু হয় তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৯ বছর।

নিউইয়র্ক পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে, সোমবার (৬ অক্টোবর) একটি হাসপাতালে ব্যক্তিগত সার্জন ও পারিবারিকভাবে নিয়োগ করা অ্যানেস্থেসিওলজিস্ট দ্বারা অস্ত্রোপচার হয়েছিল তার।

অভিনেত্রীর মৃত্যুতে হাসপাতালে থেকে একটি বিবৃতি দেয়া হয়েছে। বলা হয়েছে, শ্বাসযন্ত্রের সমস্যা অনুভব করার পর অস্ত্রোপচার হয়। কিন্তু অস্ত্রোপচারের দুই ঘণ্টা পর ক্যার্ডিয়াক অ্যারেস্টে বিপর্যয় ঘটে তার।

এ সময় চিকিৎসকরা হঠাৎ চিকিৎসা বন্ধ করে দেন এবং রোগীকে পরীক্ষা করেন। পরে দেখা যায় ব্যাপক থ্রম্বোসিসে ভুগছেন অভিনেত্রী। এরপর নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয় তাকে। কিন্তু তাতেও ফেরানো সম্ভব হয়নি। মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে মৃত্যু হয় তার।

অভিনেত্রী লুয়ানা ‘পাওয়ার কাপল-৬’ এ অংশ নিয়ে ব্যাপক পরিচিত লাভ করেন দর্শকমহলে। এছাড়া ব্রাজিলের টেলিভিশন শো, ডোমিঙ্গো লিগ্যাল স্টেজ অ্যাস্টিস্ট্যান্ট হিসেবে কাজ করেছেন। মডেলিংয়েও খ্যাতি পেয়েছিলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *