
আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট :
অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচনে আবারও জয় পেয়েছেন ক্ষমতাসীন লেবার পার্টির নেতা অ্যান্থনি আলবানিজ। বামপন্থি এই নেতা বিপুল ভোটে জয়ী হয়ে দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন।
প্রতিদ্বন্দ্বী পিটার ডাটন পরাজয় স্বীকার করে আলবানিজকে শুভেচ্ছা জানান। বিশ্লেষকদের মতে, বৈশ্বিক অস্থিরতার সময়েও আলবানিজের স্থিতিশীল নেতৃত্ব ভোটারদের আস্থা অর্জন করেছে। অপরদিকে, ডাটনের কট্টর অবস্থান ও বিতর্কিত নীতি সমর্থন হারাতে সহায়ক হয়।
লেবার পার্টির বিজয়ের সময় সিডনিতে উৎসবমুখর পরিবেশে সমর্থকরা ‘আলবো’ স্লোগানে আনন্দে মেতে ওঠেন।