বিকাল ৫:৪৭ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অটোরিকশা উল্টে প্রাণ গেল ইমামের

লালমনিরহাট প্রতিনিধি :
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় অটোরিকশা উল্টে হাফেজ মজিদুল ইসলাম (৪০) নামে এক মসজিদের ইমাম নিহত হয়েছেন। আহত হয়েছেন তার স্ত্রীসহ দুইজন। বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে উপজেলার পলাশী ইউনিয়নের মদনপুর এতিমখানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাফেজ মজিদুল ইসলাম উপজেলার সারপুকুর ইউনিয়নের মন্ডলপাড়া এলাকার আমিনুর রহমানের ছেলে। তিনি ওই এলাকার জামুরটারী চৌরাহা জামে মসজিদের ইমাম।
পুলিশ ও স্থানীয়রা জানান, প্রতিবেশীর অটোরিকশা যোগে সপরিবারে রংপুর যাচ্ছিলেন হাফেজ মজিদুল ইসলাম। অটোরিকশাটি পলাশী মদনপুর এতিমখানা এলাকায় পৌঁছালে ট্রাককে সাইড দিতে গিয়ে উল্টে খাদে পড়ে। এতে মজিদুল তার স্ত্রী শারমিন বেগমসহ তিনজন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মজিদুল ইসলামকে মৃত ঘোষণা করেন।
আদিতমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *