বিকাল ৫:৩৭ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিসিটিআই এর উদ্যোগে ‘৪র্থ শিল্প বিপ্লবের সমকালে চলচ্চিত্র শিল্পের ভবিষ্যৎ /চ্যালেঞ্জ শীর্ষক’ সেমিনার অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : গত ২৪ মে ২০২৩ সকাল ১০:০০টায় বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই)-এ ‘৪র্থ শিল্প বিপ্লবের সমকালে চলচ্চিত্র শিল্পের ভবিষ্যত/ চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে বিসিটিআই-এর পরিচালক জনাব মো. জাহিদুল ইসলাম (জাহিদ রিপন) মূলপ্রবন্ধ উপস্থাপন করেন।
বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট-এর প্রধান নির্বাহী ড. মোঃ জাহাঙ্গীর আলম, চলচ্চিত্র শিক্ষক, পরিচালক ও অভিনেতা জনাব গাজী রাকায়েত এবং জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট-এর পরিচালক ড. মোঃ মারুফ নাওয়াজ সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন।

এছাড়াও, ইনস্টিটিউটের কর্মকর্তাবৃন্দ, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়াধীন বিভিন্ন দপ্তরের প্রতিনিধিবৃন্দ এবং ইনস্টিটিউটের প্রাক্তনীগণ এ সেমিনারে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *