সন্ধ্যা ৬:৫৪ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

১২ দেশের মুদ্রা ও ৬ পাসপোর্ট নিয়ে পালাচ্ছিলেন সালমান এফ রহমান

স্টাফ রিপোর্টার :
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ১২টি দেশের মুদ্রা এবং ছয়টি পাসপোর্ট নিয়ে পালিয়ে যাচ্ছিলেন। নিউমার্কেট থানার হত্যা মামলায় রিমান্ড আবেদনে এসব তথ্য জানিয়েছেন তদন্ত কর্মকর্তা সংশ্লিষ্ট থানার উপপরিদর্শক মো. সজীব মিয়া।
আবেদনে উল্লেখ করা হয়, সালমান এফ রহমানের কাছে থেকে ১২ হাজার ৬২৪ ইউএস ডলার, ৬২০ সুইস ফ্রাংক, সাড়ে ৮ হাজার দিরহাম, উজবেকিস্তানের ১৩ লাখ সোম, ১১ হাজার ৬৫০ রিয়াল, ৭৭৯ সিঙ্গাপুরের ডলার, দেড়শ পাউন্ড, এক হাজার ৩২১ ইউরো, ৫০ হাজার টাকা, ভুটানের ৬ হাজার ২৩০ গুলট্রাম, এক হাজার রুপি, থাইল্যান্ডের তিন হাজার ৩২০ বাথ জব্দ করা রয়েছে। পাশাপাশি তার কাছে থেকে পাঁচটি সবুজ রঙের পাসপোর্ট ও একটি কূটনৈতিক পাসপোর্ট পাওয়া গেছে। এ ছাড়া সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের কাছে ১৭ হাজার ৫১২ ইউএস ডলার, ৭২৬ সিঙ্গাপুরের ডলার এবং তিনটি কূটনৈতিক পাসপোর্ট পাওয়া গেছে। দোকান কর্মচারী শাহজাহান আলী হত্যা মামলায় গ্রেপ্তার সালমান এফ রহমান এবং আনিসুল হক বর্তমানে দশ দিনের রিমান্ডে আছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *