সন্ধ্যা ৬:২৫ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্পেনে যাওয়ার পথে নৌকা ডুবি, ৩০০ অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট :
আফ্রিকার সেনেগাল থেকে তিনটি আলাদা নৌকায় চড়ে স্পেনের ক্যান্যারি দ্বীপপুঞ্জে যাওয়ার পথে সাগরে নিখোঁজ অন্তত ৩০০ অভিবাসনপ্রত্যাশী। ঘটনাস্থলে ও আশপাশে সন্ধান চালাচ্ছে উদ্ধারকারী দল। এখন পর্যন্ত কোনও আশার খবর শোনাতে পারেনি তারা। অভিবাসী সহায়তা গোষ্ঠী ‘ওয়াকিং বর্ডারস’-এর বরাতে সোমবার (১০ জুলাই) এ খবর জানিয়েছে রয়টার্স।

অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী তিনটি নৌকা সেনেগালের দক্ষিণাঞ্চলীয় কাফাউন্টাইন থেকে যাত্রা শুরু করে। সেখান থেকে ক্যানারি দ্বীপপুঞ্জের টেনেরিফ দ্বীপের দূরত্ব প্রায় ১৭০০ কিলোমিটার।
ওয়াকিং বর্ডারসের কর্তৃপক্ষ হেলেনা ম্যালেনো বার্তা সংস্থাটিকে জানিয়েছেন, একটি নৌকায় ৬৫ এবং অন্যটিতে ৫০ থেকে ৬০ জন যাত্রী স্পেনে পৌঁছানোর চেষ্টা করে। সেনাগাল ছাড়ার পর ১৫ দিন নিখোঁজ।
তৃতীয় নৌকাটিতে গত ২৭ জুন ২০০ আরোহী নিয়ে সেনাগাল ছেড়ে যায় বলে জানা গেছে। স্পেনের উদ্দেশে নৌকায় রওনা হওয়ার পর পরিবারের সদস্যরা তাদের সঙ্গে আর যোগাযোগ করতে পারেনি বলে জানান ম্যালেনো।

রয়টার্সকে তিনি আরও বলেন, নিখোঁজদের পরিবারের সদস্যরা খুবই উদ্বিগ্ন। ৩০০ জন সেনেগালের একই এলাকার। দেশটিতে চরম অস্থিতিশীলতার কারণেই এই পথ বেছে নিয়েছিলেন তারা।

ক্যানেরি দ্বীপটি পশ্চিম আফ্রিকার উপকূলে অবস্থিত। এই পথ ধরে অবৈধভাবে স্পেনের মূল ভূখণ্ডে প্রবেশের অন্যতম রুট রয়ে উঠেছে। অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় সাগরে ডুবে প্রাণহানির ঘটনা বাড়ছে।

সূত্র: রয়টার্স, বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *