বিকাল ৫:৫৩ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদিতে চালু হলো সপ্তাহে তিন দিন ছুটির সংস্কৃতি

আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট :

পুরো বিশ্বজুড়েই সপ্তাহে তিন দিন ছুটি দেওয়ার একটি সংস্কৃতি চালুর চেষ্টা চলছে।সেই পথে হেঁটে এবার সপ্তাহে তিন দিনের ছুটির যুগে প্রবেশ করেছে সৌদি আরব। অনেকের ধারণা, সাপ্তাহিক ছুটি যদি বেশি দিন থাকে তাহলে কর্মীদের উৎপাদনশীলতা বৃদ্ধি পায়।

রাজধানী রিয়াদ-ভিত্তিক প্রতিষ্ঠান এআই কাস্টমার এক্সপেরিয়েন্স ম্যানেজম্যান্ট প্লাটফর্ম লুসিডিয়া সৌদির প্রথম কোনো কোম্পানি হিসেবে কর্মীদের সপ্তাহে তিন দিন ছুটি দেওয়ার ঘোষণা দিয়েছে। যার অর্থ এই কোম্পানির কর্মীরা এখন থেকে সপ্তাহে চারদিন অফিস করবেন। আর তিন দিন ছুটি কাটাবেন। সৌদিতে সাধারণত সাপ্তাহিক বন্ধ থাকে দুই দিন।

লুসিডিয়ার এ ঘোষণা সামাজিক যোগাযোগ-মাধ্যমে বেশ সাড়া ফেলেছে।
এদিকে সৌদি আরবের মানব সম্পদ বিশেষজ্ঞ ড. খালিল আল থিয়াবি সৌদির সাপ্তাহিক ছুটি বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে সামঞ্জস্য করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, যেহেতু জি-২০ জোটের দেশগুলোতে শনিবার ও রোববার সাপ্তাহিক বন্ধ দেওয়া হয়। যদি তাদের সঙ্গে মিলিয়ে সৌদিতেও এটি করা যায় তাহলে এটি দেশের অর্থনীতির জন্য ভালো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *