সন্ধ্যা ৬:২৫ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সোনাগাজীতে চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয়ের সময় ৬ জন গ্রেফতার

 

সোনাগাজী প্রতিনিধি: অদ্য ১৫ জুলাই গোপন সংবাদের ভিত্তিতে সোনাগাজী মডেল থানার এসআই/মোঃ মাহবুব আলম সরকার, এসআই/মোঃ আলমগীর হোসেন, এএসআই/নাজিম উদ্দিন, এএসআই/আব্দুল ওয়াদুদ ও সঙ্গীয় ফোর্সসহ সোনাগাজী মডেল থানাধীন ০৩নং মঙ্গলকান্দি ইউনিয়ন, লক্ষীপুর সাকিনস্থ সোনাগাজী টু লালপোল আঞ্চলিক সড়কের উকিল বাড়ির দরজা সুজনের চা দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে চোরাই মোটর সাইকেল ক্রয় বিক্রয় করার সময় ০১টি ১২৫ সিসি DISCOVER মোটর সাইকেল সহ ০৬ জন মোটর সাইকেল চোরকে হাতেনাতে ধৃত করেন।

পরবর্তীতে আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করতঃ আসামীদেরকে যথাযথ পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *