বিকাল ৫:৫৬ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সীতাকুণ্ডে ট্রেনের ধাক্কায় পুলিশ সদস্যের মৃত্যু নিয়ে ফেসবুকে ‘ আলহামদুলিল্লাহ ‘ পোস্ট দেয় যুবক গ্রেফতার

 

সীতাকুণ্ড (চট্টগ্রাম) সংবাদদাতা: চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রেন ও পুলিশভ্যানের সংঘর্ষে তিন পুলিশ সদস্য নিহত হওয়ার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) কুরুচিপূর্ণ স্ট্যাটাস দেওয়ার ঘটনায় মো: বাপ্পী (৩০) নামে এক যুবদল নেতাকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার রাত আড়াইটার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের গামারীতল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তিনি সোনাইছড়ি ইউনিয়নের গামারিতাল এলাকার শামসুল আলমের ছেলে ও সোনাইছড়ি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গত রোববার বিকেলে উপজেলার সলিমপুর ফকিরহাটস্থ রেলক্রসিং এলাকায় ঢাকাগামী একটি ট্রেনের ধাক্কায় তিন পুলিশ সদস্য নিহতের ঘটনায় সীতাকুণ্ডের সর্বস্তরের মানুষজন ও সারাদেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক ও সমবেদনার ছবি পোস্ট করেছেন। কিন্তু এই যুবদল নেতা তার ব্যবহৃত ফেসবুক আইডি থেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন, “আলহামদুলিল্লাহ সীতাকুণ্ড, ট্রেনে ধাক্কা খেয়ে তিন পুলিশ সদস্য ‘জয় বাংলা’ লিখে পোস্ট করেন। ওই পোস্টে কিছু কুলাঙ্গার তার সাথে একমত পোষণ করেন এবং অনেকে শোক প্রকাশ করেন এবং তাকে আইনের আওতায় আনার জোর দাবি জানান।

তিনি আরও বলেন, গ্রেফতারকৃত যুবদল নেতা ৪০টি মামলার আসামি বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর অনুসারী বলে জানা গেছে। তথ্যপ্রযুক্তি আইনে দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *