
সিলেট জেলা প্রতিনিধি : রোববার (৭ মে) দুপুরে ইমাম প্রশিক্ষণ একাডেমি সিলেটের উদ্যোগে পাঁচদিনব্যাপী ৫৫৬তম রিফ্রেসার্স কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে।
ইমাম প্রশিক্ষণ একাডেমি সিলেটের উপপরিচালক শাহ মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে ও সৈয়দ ফখরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। শুরুতে কালামে পাক থেকে তেলাওয়াত করেন মাওলানা শাহেদুল ইসলাম ।এছাড়া ও উপস্থিত ছিলেন স্থানীয় আলেম ওলামা। সিলেট বিভাগসহ ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ ও নরসিংদী মিলিয়ে সাতটি জেলার প্রশিক্ষণপ্রাপ্ত ইমামরা এই প্রশিক্ষনে অংশ গ্রহণ করেন।