রাত ১০:৫৫ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিরিয়ায় সেনাবাহিনীর ২৩ সদস্যকে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট :
সিরিয়ার পূর্বাঞ্চলীয় এলাকা ওয়ার টর্নে সেনাবাহিনীর ২৩ সদস্যকে হত্যা করেছে দায়েশ জঙ্গি গোষ্ঠী। শুক্রবার এ তথ্য জানায় মনিটর। ২০১৯ সালে নিজেদের নিয়ন্ত্রিত এলাকা হারাতে থাকে দায়েশ জঙ্গি গোষ্ঠী। এরপর তারা মরুভূমির বিভিন্ন এলাকায় আস্তানা গড়ে। মাঝে মধ্যেই জঙ্গি গোষ্ঠীটি নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার জন্য হামলা চালিয়ে যাচ্ছে।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, জঙ্গি গোষ্ঠীটি সেনাবাহিনীর একটি বাসকে লক্ষ্য করে এ হামলা চালায়। হামলায় ২৩ সৈন্য নিহত এবং ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুত্বর।

হামলায় বহু সৈন্য নিখোঁজ রয়েছে বলেও জানায় সংস্থাটি। সিরিয়ার রাষ্ট্রীয় মিডিয়ার খবরে এ হামলার ঘটনা নিশ্চিত করা হয়েছে।

অবজারভেটরি রামি আবদেল রহমান বলেন, দায়েশ তাদের হামলার সংখ্যা বাড়িয়েছে। তাদের প্রধান লক্ষ্য সিরিয়ার সৈন্যরা। এর মধ্যে দিয়ে মূলত তারা তাদের শক্তিমত্তার প্রমাণ দিচ্ছে।

গত সপ্তাহে দায়েশের পক্ষ থেকে তাদের প্রধান নেতা আবু আল হুসেইন আল হুসেইনি আল কুরাইসি নিহতের কথা জানানো হয়। সিরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলে একটি সংঘর্ষে তার মৃত্যু হয়। এরপরই দলটির নতুন নেতা হিসেবে নির্বাচিত করা হয় আবু হাফস আল হাসিমি আল কুরাইশিকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *