রাত ১০:১৫ শনিবার ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশে চলমান নারী ও শিশু ধর্ষণ এবং সহিংসতার প্রতিবাদে গাজীপুরে মহিলা পরিষদের মানববন্ধন

গাজীপুর প্রতিনিধি :

আজ  ১২.০৩.২০২৫ তারিখ সকাল ১১ টায় বাংলাদেশ মহিলা পরিষদ টঙ্গী সাংগঠনিক জেলা শাখার সভাপতি  আনোয়ারা বেগমের সভাপতিত্বে গাজীপুর ডিসি অফিসের সামনে নারী ও শিশুর প্রতি ধর্ষণ সহিংসতার বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন , অধ্যাপক অসীম বিভাকর ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ, রীতা ব্রহ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ মহিলা পরিষদ টঙ্গী সাংগঠনিক জেলা শাখা, লিয়াকত চৌধুরী সাংস্কৃতিক ব‍্যক্তিত্ব, জিয়াউল কবির খোকন সভাপতি গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র গাজীপুর, আকলিমা আক্তার বিউটি সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় কমিটি বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র, অ‍্যাড. ফরিদা ইয়াসমিন সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটি বাংলাদেশ নারী আন্দোলন, মুসলিমা খাতুন নির্বাহী সদস্য জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ ও রেহানা আক্তার সদস্য গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র।
মানব বন্ধনে বক্তারা সারা দেশে শিশু ধর্ষণ ও নারীদের ওপর নিপীড়নের ঘটনায় দোষীদের সর্ব্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান । এছাড়াও বক্তারা আরও বলেন, নারী ও শিশু নির্যাতন দেশ জাতির জন‍্য অত্যন্ত উদ্বেগজনক।প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। তাই সরকার ও প্রশাসনের প্রতি আহ্বান এসব অপরাধের বিরুদ্ধে দ্রুত কার্যকর ব‍্যবস্থা নিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে হাইকোর্টের রায় অবিলম্বে বাস্তবায়ন করা এবং নারী-শিশুর জন‍্য নিরাপদ পরিবেশ তৈরি করার জোরালো দাবি জানান।

মানববন্ধনটি পরিচালনা করেন বাংলাদেশ মহিলা পরিষদ টঙ্গী সাংগঠনিক জেলা শাখার প্রশিক্ষণ সম্পাদক ইশরাত কবির কাকলি। মানববন্ধন শেষে গাজীপুরের ডি সি স‍াহেবকে স্মারক লিপি পেশ করেন নেতৃবৃন্দ। মানববন্ধনে শতাধিক লোক উপস্থিত ছিলেন ও ছাত্র সমাজের দুইশত ছাত্র -ছাত্রী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *