
বিনোদন ডেস্ক : টেলিভিশন এন্ড ডিজিটাল প্রোগ্রাম প্রডিউসারস এসোসিয়েশন অব বাংলাদেশ (টেলিপ্যাব)এর প্রতিষ্ঠাকালীন সদস্য(Member) , বরেন্য নাট্যকার, পরিচালক (Director) ও প্রযোজক, সদ্য প্রয়াত, সংগঠনের সাবেক সহ সভাপতিদ্বয় আহমেদ ইউসুফ সাবের ও মোহন খান স্মরণে আজ টেলিপ্যাব কার্যালয়ে স্বরনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
টেলিপ্যাব সভাপতি মনোয়ার পাঠানের সভাপতিত্বে স্বরন সভায় মরহুমদ্বয়ের নানা দিক নিয়ে আলোচনা করেন টেলিপ্যাব এর প্রধান উপদেষ্টা, এফটিপিও সভাপতি, নাট্য ব্যক্তিত্ব মামুনুর রশীদ, প্রযোজক জাহিদুল ইসলাম মিন্টু, ডিরেক্টর গিল্ডস এর সাবেক সাধারণ সম্পাদক এস এ হক অলীক, অভিনেতা নাদের চৌধুরী, পরিচালক, প্রযোজক সাদেক সিদ্দিকী, অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবীব নাসিম, ডিরেক্টর গিল্ডস এর সভাপতি অনন্ত হীরা, পিন্টু , টেলিপ্যাব এর সাবেক সহ সভাপতি জহির আহমেদ, ইসি সদস্য বাবুল আহমেদ এবং টেলিপ্যাব এর যুগ্ম সাধারন সম্পাদক রেজাউল হক রেজা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন টেলিপ্যাব সাধারণ সম্পাদক সাজু মুনতাসীর।
স্বরনসভা ও মিলাদ মাহফিল শেষে টেলিপ্যাব এর কার্যনির্বাহী কমিটির ১৫ তম সভা অনুষ্ঠিত হয়।