রাত ১:৩১ মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক সেনা কর্মকর্তা সারওয়ার্দী গ্রেফতার

ডেস্ক রিপোর্ট :
মিথ্যা পরিচয় দিয়ে অপরাধমূলক বিশ্বাস ভঙ্গের অভিযোগে পল্টন থানার মামলায় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দীকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৩১ অক্টোবর) সাভার থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এর আগে মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাইডেনের কথিত উপদেষ্টা মিয়ান আরাফিকে চৌধুরী হাসান সারওয়ার্দী সঙ্গে করে নিয়ে যান। তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

প্রধানমন্ত্রী বলেন, ‘তাকে (হাসান সারওয়ার্দী) ছাড়া হবে না। তার খোঁজ করা হচ্ছে। তাকে ধরা হবে। জিজ্ঞেস করা হবে কেন প্রতারণা করলো। আমি নির্দেশ দিয়েছি। উনি সাজিয়ে গুঁছিয়ে নিয়ে এসেছে। তাকে ধরা হবে, ব্যবস্থা নেবো।
এর আগে রোববার (২৯ অক্টোবর) বিমানবন্দর থেকে আটক গ্রেপ্তার দেখানো হয় বাইডেনের কথিত উপদেষ্টা মিয়ান আরাফিকে। একইসঙ্গে বিএনপি নেতা মো.ইশরাক হোসেন ও সেনা কর্মকর্তা সারওয়ার্দীর বিরুদ্ধেও মামলা হয়।

প্রসঙ্গত, শনিবার (২৮ অক্টোবর) বিএনপির মহাসমাবেশেকে ঘিরে সংঘর্ষের মধ্যে যুক্তরাষ্ট্রের দূতাবাস থেকে একটি প্রতিনিধিদল বিএনপির কার্যালয়ে যাচ্ছে বলে খবর ছড়িয়ে পড়ে। এর পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা পরিচয়ে নয়া পল্টনে বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন মিয়ান আরাফি নামে এক ব্যক্তি। তাকে সেখানে নিয়ে যান বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *