রাত ৮:০০ শুক্রবার ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক মন্ত্রী গাজীএ পিএস আফজাল গ্রেফতার

স্টাফ রিপোর্টার :
সাবেক পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর পিএস আফজাল কবিরকে গ্রেফতার করেছে কক্সবাজার জেলা পুলিশ। মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে সৈকতের কলাতলী জোনের কক্স টু ডে হতে তাকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ রহমত উল্লাহ ।

তিনি জানান, নারায়ণগঞ্জে রূপগঞ্জ থানার বেশ কয়েকটি মামলার আসামি আফজাল কবির কক্সবাজারের হোটেলে আত্মগোপনে রয়েছেন বলে জানা যায়। পরে পুলিশ তারকা হোটেল কক্স টু ডে-তে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। তিনি সাবেক পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর পিএস হিসেবে দায়িত্ব পালনের সময় নানা অপরাধে জড়িয়ে পড়েন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *