রাত ৩:০২ বৃহস্পতিবার ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক বিমান বাহিনী প্রধান সুলতান মাহমুদ মৃত্যু বরণ করেছেন

 

স্টাফ রিপোর্টার : ফেনীর দাগনভুঞা উপজেলার কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল সুলতান মাহমুদ বীর উত্তম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (১৪ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে ঢাকাতে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমানবাহিনীর এই সাবেক প্রধান সুলতান মাহমুদ বীর উত্তমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

বিমানবাহিনী সূত্র জানায়, এই বীর মুক্তিযোদ্ধা বিমানবাহিনীর কিলো ফ্লাইটের অধিনায়কত্ব গ্রহণের মাধ্যমে মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ বিমানবাহিনীর নেতৃত্ব দেন। তিনি তার চৌকস অধিনায়কত্বে কিলো ফ্লাইট এবং বৈমানিক হিসেবে সরাসরি আকাশ যুদ্ধে অংশগ্রহণ করে মুক্তিযুদ্ধে বিজয় ত্বরান্বিত করেন।

উল্লেখ যে, মরহুম সুলতান মাহমুদ দাগনভুঞার ৬নং সদর ইউনিয়নের দক্ষিণ করিমপুর গ্রামের রিয়াজ উদ্দিন মিয়া বাড়ির বাসিন্দা। তিনি করিমপুরের আলহাজ্ব নুরুলহুদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা। তিনি সাবেক জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *