সন্ধ্যা ৬:৫৪ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক বানিজ্য মন্ত্রী টিপু মুনশিকে গ্রেফতার করেছে র‍্যাব

স্টাফ রিপোর্টার :

সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।
বুধবার (২৮ আগস্ট) দিনগত রাতে রাজধানীর গুলশানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাজধানীর গুলশান এলাকায় অভিযান চালিয়ে সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিকে গ্রেফতার করা হয়েছে।

গত ২২ আগস্ট টিপু মুনশি, তার স্ত্রী আইরিন মালবিকা মুনশি ও মেয়ে তানিয়া অন্যন্যা মুনশি এবং তৃষা মুনশির ব্যাংক হিসাব স্থগিত করা হয়। একই সঙ্গে তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত করা হয়।

জানা যায়, রংপুরে গুলিবিদ্ধ হয়ে স্বর্ণশ্রমিক মুসলিম উদ্দিন (৩৮) নিহত হওয়ার ঘটনায় ২৭ আগস্ট সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিসহ ১৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন নিহতের স্ত্রী দিলরুবা আক্তার।

টিপু মুনশি ২০০৮ সালের নবম, ২০১৪ সালের দশম ও ২০১৮ সালের একাদশ ও সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি টানা চারবার রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *