রাত ১০:৫৩ শুক্রবার ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক এম পি ড.হেনরি স্বামী সহ গ্রেফতার

ডেস্ক রিপোর্ট :
সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ড. জান্নাত আরা হেনরি ও তার স্বামী সিরাজগঞ্জ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. লাবু তালুকদারকে মৌলভীবাজার থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজার শহরতলীর সোনাপুর এলাকার মো. দেলওয়ার হোসেন বাচ্চুর বাসা থেকে তাদের গ্রেপ্তার করে র‌্যাব-৯। দীর্ঘদিন ধরে তারা ওই বাসায় আত্মগোপনে ছিলেন বলে জানা গেছে।

বিষয়টি এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছেন র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মৌলভীবাজার শহরতলীর সোনাপুর এলাকায় আত্মগোপনে ছিলেন সাবেক সংসদ সদস্য ড. জান্নাত আরা হেনরি ও তার স্বামী সিরাজগঞ্জ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. লাবু তালুকদার। তাদের র‌্যাব-৯ এর একটি দল আজ গ্রেপ্তার করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *