সন্ধ্যা ৭:২৫ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাউথ ইষ্ট বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের উদ্যোগে ইফতার মাহফিল

স্টাফ রিপোর্টার : ৩ এপ্রিল সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়াতে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হলো ইফতার মাহফিল। অর্থনীতি বিভাগের চেয়ারপার্সন রুবা রুম্মানা সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউথ ইষ্ট বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভিসি ড. এ এফ এম মফিজুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের বোর্ড অফ ট্রাস্টির সম্মানিত উপদেষ্টা আ ন ম মেশকাত উদ্দিন, স্কুল অফ আর্টস সোস্যাল সাইন্সের সম্মানিত ডিন ড. মো: সিরাজুল ইসলাম, সম্মানিত পরিচালক প্রফেসর ড. এম এ হাকিম, এম এন কলেজের মাননীয় অধ্যক্ষ মনিরুল ইসলাম রাজিব।
আরও উপস্থিত ছিলেন অর্থনীতি বিভাগের শিক্ষক এসিস্ট্যান্ট প্রফেসর মাদিহা খান জিতা, এসিস্ট্যান্ট প্রফেসর সেজুতি হক,ফাহিমা কবীর,শামসুদ্দিন সরকার, এম এন কলেজের প্রভাষক তামিম খান ও আসাদুল আলম, সাউথ ইষ্ট বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র-ছাত্রীরা, বর্তমান ছাত্র-ছাত্রীসহ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা -কর্মচারী প্রমুখ। অতিথিদের আলোচনা শেষে ইফতার করার মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *