রাত ২:৩৯ মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিক নাদিম হত্যা মামলা :প্রধান আসামি বাবুসহ ৯ জনের জামিন না মঞ্জুর

ডেস্ক রিপোর্ট :
সাংবাদিক নাদিম হত্যা মামলার প্রধান আসামি মাহমুদুল আলম বাবুসহ ৯ জনের জামিন না মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (৪ জুলাই) জামালপুর জুডিসিয়াল ম্যাজিসেট্রট আদালতে তাদের জামিনের আবেদন করলে বিচারক মো. আতাউল্লাহ্ তাদের জামিনের আবেদন নাকচ করে দেন।

মামলার রাষ্ট্রপক্ষের অ্যাডভোকেট ইউসুফ আলী জানান, সাংবাদিক নাদিম হত্যা মামলার প্রধান আসামি মাহমুদুল আলম বাবুসহ ১৩ জন আসামি জামালপুর কারাগারে বন্দি রয়েছে।

মঙ্গলবার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আতাউল্লাহর আদালতে বাবুসহ ৯ জনের জামিনের আবেদন জানান তাদের আইনজীবী। উভয় পক্ষের শুনানি শেষে আদালতের বিচারক মো. আতাউল্লাহ সকল আসামির জামিনের আবেদন না মঞ্জুর করেন। অপরদিকে হত্যাকান্ডে জড়িত অভিযোগে নয়ন নামের আরেক আসামিকে গ্রেপ্তার করেছে বকশীগঞ্জ থানা পুলিশ।

প্রসঙ্গত, গত ১৪ জুন বকশীগঞ্জের ৭১’র টিভির সাংবাদিক নাদিমের উপর সন্ত্রাসী হামলা হলে পরদিন ময়মনসিংহ হাসপাতালে মারা যান তিনি। এ ঘটনায় গ্রেপ্তারকৃত ১৩ আসামী জামালপুর জেলা কারাগারে আটক রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *