রাত ৩:৪৩ মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংস্কৃতি খাতে বাজেটের ১ শতাংশ বরাদ্দের দাবিতে সম্মিলিত সাংস্কৃতিক জোট, ফেনী জেলার সমাবেশ

ফেনী প্রতিনিধি : সংস্কৃতি খাতে বাজেটের ১ শতাংশ বরাদ্দের দাবিতে  ফেনীতে সমাবেশ করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট ফেনী জেলা শাখা।
শুক্রবার বিকেলে শহরের ট্রাংক রোডের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে সমাবেশে সভাপতিত্ব করেন সম্মিলিত সাংস্কৃতিক জোট ফেনী জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি জাহিদ হোসেন বাবলু।
সম্মিলিত সাংস্কৃতিক জোট ফেনী জেলা শাখার সাধারণ সম্পাদক সমর দেবনাথের সঞ্চালনায় বক্তব্য রাখেন- জোটের সহ-সভাপতি ও আলাপন আবৃত্তি চর্চা কেন্দ্র ফেনীর সভাপতি কবি মঞ্জুর তাজিম, সংলাপ নাট্যগোষ্ঠী সাধারণ সম্পাদক নারায়ণ নাগ, উদয়ণ সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক শান্তি রঞ্জন চৌধুরী, সেলিম আল দীন চর্চা কেন্দ্র ফেনীর সভাপতি এডভোকেট রাশেদ মাযহার, ফেনী থিয়েটারের সদস্য সচিব আনোয়ার হোসেন রাজু, সংগীত শিক্ষার্থী সম্মিলন কেন্দ্রের সভাপতি অজয় দাস, নজরুল একাডেমি ফেনী জেলা শাখার সহ-সভাপতি এডভোকেট সাইফুদ্দিন মজুমদার শাহীন, পঞ্চবটি সাংস্কৃতিক সংগঠনের পরিচালক পৃথ্বীরাজ চক্রবর্তী, অনুরণন আবৃত্তি চর্চা কেন্দ্রের সদস্য সচিব এম রহমান মিলন, আলাপন আবৃত্তি চর্চা কেন্দ্রের সাধারণ সম্পাদক নাজমুল হক শামীম, আমন্ত্রণ সাংস্কৃতিক একাডেমির সভাপতি মো. শাহ আলম, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা ফেনী জেলা শাখার সভাপতি দিলু সরকার, জাগরণী সাংস্কৃতিক একাডেমি সাধারণ সম্পাদক রাজীব দাস বাবলু, উদীচী সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক শাওন চক্রবর্তী, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা ফেনী সদর শাখার সভাপতি আব্দুর রহিম, নৃত্যকলা একাডেমি ফেনীর সভাপতি মনি মজুমদার, আর্য সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি প্রদীপ দেবনাথ, আবৃত্তি শিল্পী সঞ্জয় সেন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, আগামী অর্থবছরের (২০২৩-২৪) জন্য প্রস্তাবিত ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার জাতীয় বাজেট ঘোষণা করেছে অর্থমন্ত্রী। বাজেটে কমপক্ষে ১ শতাংশ অর্থাৎ ৭ হাজার ৬ শত ১৭ কোটি টাকা সংস্কৃতিখাতে বরাদ্দের দাবি জানিছেন সম্মিলিত সাংস্কৃতিক জোট।
সমাবেশে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিবর্গ ও সাংস্কৃতিক কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।#

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *