রাত ১০:১৩ শুক্রবার ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সংগীত শিল্পী রতনের উদ্যোগে রমজান ব্যাপী ইফতার বিতরণ কর্মসূচি

 

স্টাফ রিপোর্টার : এই প্রজন্মের প্রতিভাবান সংগীতশিল্পী ইরতিয়াজ আহমেদ রতন রংপুরে তার গ্রামে বিভিন্ন এতিমখানা ও রোজাদারদের মাঝে প্রতিদিন ১০০-১৫০ জন ব্যক্তিকে ইফতার করাচ্ছেন। রতনের এই রকম মানবিক উদ্যোগে সকল মহলে সারা ফেলছে।
সংগীত শিল্পী রতনের সাথে কথা বলা হলে তিনি বলেন “আমি কয়েক বছর ধরে রোজা মাসে রোজাদারদের ইফতার করানোর চেষ্টা করছি আমার এই ইফতার বিতরনে অনেকেই আমাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে,সমাজের বিত্তমানরা যদি সবাই যার যার জায়গা থেকে এই রকম মানবিক কাজ করে যায় তাহলে সমাজ টা অনেক এগিয়ে যায়। সবাই দোয়া করেবন আমি যেন এই কাজটা আমি যেন শেষ দিন পর্যন্ত করে যেতে পারি”
সত্যি রতনের এই মানবিক কাজটা প্রশংসা পাওয়ার যোগ্য।
রতনের মতো সবাই যদি এভাবে মানবিক কাজ করে যায় তাহলে এই সমাজ অনেক দূর এগিয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *