
ডেস্ক রিপোর্ট :
গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের ইন্দ্রবপুর গ্রামে এক ব্যক্তি তার স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যা করেছেন। শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে এই ঘটনা ঘটে।
নিহত মারুফা আক্তার ইন্দ্রপুর গ্রামের মিজানুর রহমানের স্ত্রী। মিজান একই গ্রামের সুলতান উদ্দিন এর ছেলে। সে পেশাই ওষুধ ব্যবসায়ী। তাদের দুজনেরই দ্বিতীয় বিয়ে।
নিহত মারুফার ছোট বোন কুলছুম আক্তার জানান, মিজানুর রহমান তার বোন মারুফা আক্তারকে তিন বছর আগে বিয়ে করে। বিয়ের পর থেকে বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া লেগেই থাকতো। মারুফা স্থানীয় মোশারফ কম্পোজিট টেক্সটাইল কারখানায় চাকরি করতেন। বেতনের টাকা তার স্বামীকে না দিলে তাকে মারধর করতো। গত এক সপ্তাহ যাবত মারুফাকে তার স্বামী ঘরের তালা দিয়ে রাখতো। তাকে কোথাও বের হতে দিত না।
তিনি দাবি করেন ঘটনার ৩-৪ দিন আগে মারুফাকে মাথায় আঘাত করে মৃত্যু নিশ্চিত করে মরদেহ ঘরের মেঝেতে ফেলে রাখে । রোবর ভোর ৩টার দিকে ঘরের আসবাবপত্রে আগুন দিয়ে বাহির থেকে ঘরে তালা দিয়ে স্বামী পালিয়ে যায়। হত্যার ঘটনাকে ভিন্ন দিকে প্রবাহিত করার জন্য তার স্বামী তাকে হত্যার পর আগুনে পুড়িয়ে পালিয়ে যায়।