রাত ৯:১৬ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনা ক্ষমতায় না থাকলে দেশে দুর্ভিক্ষ হবে: শ ম রেজাউল করিম

স্টাফ রিপোর্টার :
শেখ হাসিনা ক্ষমতায় না থাকলে দেশ দুর্ভিক্ষপীড়িত হবে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।

তিনি বলেছেন, “শেখ হাসিনা ক্ষমতায় না থাকলে স্বাধীনতাবিরোধীরা আবারও মাথাচাড়া দিয়ে উঠবে; কেউ বাড়ি-ঘরে থাকতে পারবে না।”

শনিবার দুপুরে পিরোজপুর জেলা প্রাণিসম্পদ কার্যালয় প্রাঙ্গণে এক সভায় এসব কথা বলেন মন্ত্রী।

সভায় আগামী নির্বাচনে আবারও নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

শেখ হাসিনা ফের ক্ষমতায় না এলে দেশে চলমান উন্নয়ন প্রকল্প বন্ধ হয়ে যাবে বলেও মন্তব্য করেন শ ম রেজাউল করিম।

পরে তিনি ছাগল ও ভেড়ার পিপিআর রোগমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করেন মন্ত্রী।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব নাহিদ রশিদের সভাপতিত্বে স্থানীয় প্রশাসন ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও খামারিরা এ সময় উপস্থিত ছিলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *