বিকাল ৩:৪৩ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শুচি পাঠচক্র ও পাঠাগারের আয়োজনে কবি সুফিয়া কামালের ১১৫ তম জন্মবার্ষিকী উদযাপন

গাজীপুর প্রতিনিধি:
বাংলা সাহিত্য ও নারী জাগরণের অগ্রদূত কবি সুফিয়া কামাল-এর ১১৫তম জন্মবার্ষিকী উপলক্ষে শুচি পাঠচক্র ও পাঠাগারের উদ্যোগে এক আলোচনা সভা ও স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়।
বুধবার (২৪ জুন) চেরাগালীস্থ শুচি পাঠচক্র ও পাঠাগারের মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সঞ্চালনা করেন কবি আতিক শাহরিয়ার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টঙ্গী সরকারি কলেজের সাংস্কৃতিক শিক্ষক আজিজ টিপু।
অনুষ্ঠানে অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সুজন–সুশাসনের জন্য নাগরিক, গাজীপুর মহানগরের সভাপতি মনিরুল ইসলাম রাজিব,  টঙ্গী থিয়েটার সমন্বয় পরিষদের সভাপতি শাজাহান শোভন, অভিনেতা অমল রায়,আনিসুর  রহমান, অভিনেতা লিপু। এছাড়াও উপস্থিত ছিলেন   ফয়সাল আহমেদ শুভ, টুটুল এবং আব্দুল্লাহ আল-মামুনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সাহিত্য অঙ্গনের ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা কবি সুফিয়া কামালের সাহিত্যকর্ম, নারী অধিকার প্রতিষ্ঠায় তাঁর সংগ্রাম, মানবিক মূল্যবোধ এবং মুক্তিযুদ্ধসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, সুফিয়া কামাল কেবল একজন কবি নন, তিনি ছিলেন বাঙালির প্রগতিশীল চেতনা, অসাম্প্রদায়িক মূল্যবোধ ও নারী মুক্তির আন্দোলনের এক উজ্জ্বল পথপ্রদর্শক।
অনুষ্ঠানের শেষে কবি সুফিয়া কামালের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয় এবং তাঁর আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *