সন্ধ্যা ৬:২৯ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিববাড়ি চত্বরে জিয়া হল কমপ্লেক্স নির্মাণে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে কেসিসি

খুলনা প্রতিনিধি :

খুলনা সিটি কর্পোরেশনের কার্যক্রম পরিচালনার লক্ষ্যে গঠিত কমিটির ৬ষ্ঠ সভা সোমবার বিকেলে নগর ভবনের শহিদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রশাসক মোঃ ফিরোজ সরকার। ‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ এর ধারা ২৫(ক)(২) মোতাবেক স্থানীয় সরকার বিভাগ কর্তৃক এ কমিটি গঠন করা হয়।
সভার শুরুতে কেসিসি প্রশাসক উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে বলেন, বৃষ্টির পানি দ্রুত নিস্কাশনের বিষয়ে পরিকল্পিতভাবে কাজ করা হচ্ছে। এছাড়া শিববাড়ি চত্বরে জিয়া হল কমপ্লেক্স নির্মাণের বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়েছে। জিয়া হল কমপ্লেক্স এবং জলাশয় সংরক্ষণ ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন প্রকল্পের সম্ভাব্যতা যাচাই কাজ দ্রুততার সাথে সম্পন্ন করার জন্য তিনি সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *