রাত ৮:০৩ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিবচরে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে ৩ ট্রাকের সংঘর্ষ, আহত ৪

শিবচর (মাদারীপুর)  প্রতিনিধি :
মাদারীপুরের শিবচর উপজেলায় বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের পাচ্চর এলাকায় তিন ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ট্রাকের চারজন আহত হয়েছে। দুর্ঘটনায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকার পর তা স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার (৪ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। পরে হাইওয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
হাইওয়ে পুলিশ জানায়, সকাল সাড়ে ৮টার দিকে এক্সপ্রেসওয়ের পাচ্চর এলাকায় ভাঙ্গামুখী একটি ট্রাকের চাকা বিকল হলে রাস্তার পাশেই মেরামত করছিলেন। এ সময় একইমুখী আরেকটি ট্রাক পিছন থেকে বিকল ট্রাকটিকে ধাক্কা দেয়। পরে মুহূর্তের মধ্যেই পিছন থেকে দ্বিতীয় ট্রাকটিকেও তৃতীয় আরেকটি ট্রাক ধাক্কা দেয়। এতে তিনটি ট্রাকই বিকল হয়ে রাস্তা বন্ধ হয়ে যায়। এ ঘটনায় তিন ট্রাকের চারজন আহত হয়। পরে এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে যান চলাচল স্বাভাবিক করে। আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাকিল আহমেদ বলেন, ‘দুর্ঘটনায় কেউ মারা যায়নি। তবে তিনটি ট্রাক রাস্তায় বিকল হয়ে যাওয়ায় মহাসড়কের কিছু সময় যান চলাচল বন্ধ ছিল। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্রাকটি তিনটি উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *