
স্টাফ রিপোর্টার :বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি আপার মা রহিমা ওয়াদুদ আনুমানিক দুপুর ১২টার দিকে রাজধানীর কলা বাগানে তাঁর নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যু কালে বয়স হয়েছিল ৯৮ বছর। শনিবার শিক্ষামন্ত্রীর দপ্তর থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
মাননীয় শিক্ষামন্ত্রী বর্তমানে রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যে অবস্থান করছেন। তিনি আগামীকাল সকালে দেশে ফিরবেন। তারপর মরহুমার দাফন করা হবে।