
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি ঃ- সীতাকুণ্ডের ৮নং সোনাইছড়ি ইউনিয়নস্থ সাইনবোর্ডে লাইসিয়াম ইন্টারন্যাশনাল স্কুলের উদ্যোগে বার্ষিক ক্রিড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও কোমলমতি শিক্ষার্থীদের আয়োজনে ক্লাস পার্টি অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০ ঘটিকায় স্কুল আঙিনায় এ ক্রিড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও ক্লাস পার্টি অনুষ্ঠিত হয়। স্কুলের প্রধান শিক্ষক মো. তৈয়ব উদ্দিন এর সভাপতিত্বে ধর্মীয় শিক্ষক হাফেজ মো. ইফতেখার উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি স্কুলের সভাপতি মো. জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানের বিশেষ অতিথি স্কুল পরিচালনা পরিষদের সদস্য মাওলানা মো. নিজাম উদ্দিন আল কাদেরী, মাওলানা মো. আলা উদ্দিন, মো. মুসলিম উদ্দিন ও এম. এ মান্নান জিকু। বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল কোমলমতি শিক্ষার্থীদের আয়োজনে বর্ণিল ক্লাস পাটি। শিক্ষিকাদের সার্বিক সহায়তায় শিক্ষার্থীদের সাংস্কৃতিক পরিবেশনে অনুষ্ঠানটি বেশ প্রাণবন্ত হয়ে ওঠে। বিশেষ করে গানের ছন্দে কোমলমতি শিক্ষার্থীদের নৃত্যসহ বিভিন্ন ইভেন্টের সাংস্কৃতিক কার্যক্রমে বেশ উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়। অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। প্রধান শিক্ষক মাস্টার মো. তৈয়ব উদ্দিন অনুষ্ঠানে আগত অতিথি ও অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, আপনাদের সার্বিক সহায়তায় স্কুল আঙিনায় এমন অনুষ্ঠান আয়োজন করা সম্ভব হয়েছে। স্কুলের বার্ষিক ক্রিড়া-সাংস্কৃতিক অনুষ্ঠানের সফলতায় শিক্ষকবৃন্দ যথেষ্ট শ্রম ও মেধার পরিচয় দিয়েছে। আমি শিক্ষকদের সকলকে ধন্যবাদ জানাই। একই ভাবে কোমলমতি শিক্ষার্থীদের ক্লাস পার্টির আয়োজনে অভিভাবকবৃন্দ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আগামীতে যে কোন অনুষ্ঠানে আপনাদের এমন সহায়তা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করছি। তিনি আরও বলেন আপনাদের সার্বিক সহায়তা পেলে স্কুলটি আগামী বছর ষষ্ঠ শ্রেনি ও পর্যায়ক্রমে অষ্টম শ্রেনিতে রূপান্তরিত করার পরিকল্পনা প্রক্রিয়াধিন রয়েছে। প্রধান অতিথি মো. জাহাঙ্গীর আলম বলেন, আজকের কোমলমতি শিক্ষার্থীরাই আগামী দিনের কর্ণধার। তবে বর্তমানে শিক্ষার্থীরা ব্যাপক ভাবে স্মার্টফোনে আসক্ত হয়ে পড়েছে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য তা অবশ্যই নৈতিবাচক ফল অপেক্ষা করছে। শিক্ষার্থীরা এখন ক্রিড়া-সাংস্কৃতির দিকেও উদাসীন হয়ে পড়েছে। অথচ একটি জাতির সামগ্রিক পরিচিতি তার সংস্কৃতিতে ফুঠে ওঠে। ক্রিড়া-সাংস্কৃতি শুধু বিনোদন নয়, বরং শিক্ষামূলক। শিক্ষার্থীদের শারীরিক গঠনসহ বন্ধুত্ব ও ঐক্যতায় রয়েছে ক্রিড়া ও সাংস্কৃতির দারূণ প্রভাব।