রাত ১০:০৫ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রোহিঙ্গা ক্যাম্পে যুবককে গুলি করে হত্যা

কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজারের টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে মোহাম্মদ আলম নামে এক রোহিঙ্গা যুবককে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (১১ মে) সকালে উপজেলার হ্নীলা ইউনিয়নের মোচনী নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে এই ঘটনা ঘটে।
নিহত আলম ওই ইউনিয়নের মোচনী নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের ই-ব্লকের বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গনি। তিনি জানান, টেকনাফের হ্নীলা ইউনিয়নের মোচনী নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে আলম নামে এক রোহিঙ্গা যুবককে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *