
বিনোদন প্রতিবেদক : পর্ণ স্টার সানি লিওন বরাবরের মতো সাহসী জীবনযাপনে অভ্যস্ত। বলিউডে এসে অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠা পেলেও তিনি পোশাক আশাকে অনেক সাহসী। তবে সানি লিওন এবারের কান চলচ্চিত্র উৎসবে গিয়ে ভয় পাচ্ছেন! আর এই ভয় পাওয়ার কথা অকপটে স্বীকারও করেছেন তিনি।
ভারতীয় একাধিক গণমাধ্যম থেকে জানা যায়, এই প্রথম কানের লাল গালিচায় হাঁটতে গিয়ে ভয় পাচ্ছেন সানি লিওন। উৎসবের ষষ্ঠ দিনে ভারতীয় লেখিকা ও নির্মাতা অনুপমা চোপড়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই অনুভূতির কথা প্রকাশ করেছেন। লালগালিচায় প্রথম হাঁটতে যাওয়ার অনুভূতি নিয়ে তিনি বলেন, আমার ভীষণ নার্ভাস লাগছে। ব্যাপারটা এমন নয় যে, আমি আগে রেড কার্পেটে হাঁটিনি বলে চাপ অনুভব করছি। সত্যি বলতে এটি আমার কাছে বেশ অর্থবহ।
জানা গেছে, আজ (বুধবার) ৭৬তম কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে বলিউড অভিনেত্রী সানি লিওন অভিনীত ‘কেনেডি’ ছবিটি। অনুরাগ কাশ্যপ পরিচালিত ছবিটির প্রচারে প্রথমবারের মতো কান চলচ্চিত্র উৎসবে অংশ নিলেন সানি।