সন্ধ্যা ৭:১৯ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রামগঞ্জে স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রীসহ আটক ৩

রামগঞ্জ উপজেলা প্রতিনিধি :

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের ফতেহপুর গ্রামের দিঘির পাড় এলাকার ওয়ারেছ পাটোয়ারী বাড়িতে মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) আবুল বাশারকে বাঁশ দিয়ে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্ত্রী কোহিনুর, মেয়ে রাফা আক্তার ও পুত্রবধূ দিপা আক্তারসহ ৩ জনকে আটক করেছেন পুলিশ।
নিহত আবুল বাশার ওই বাড়ির মৃত হাবিব উল্যার ছেলে।
স্থানীয়রা জানায়, আবুল বাশার দীর্ঘদিন সৌদি আরব ও ওমান প্রবাসী ছিলেন। প্রায় ৬ বছর আগে তিনি বাড়িতে চলে আসেন। পারিবারিক কলহের কারনে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া হতো। ঘটনার সময় বাশারকে তার স্ত্রী পাশের বাড়ি থেকে ধান আনার জন্য বলে। এনিয়ে দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে কোহিনুর একটি বাঁশের লাঠি নিয়ে তাকে আঘাত করে। এতে বাশার অচেতন হয়ে পড়ে। হাসপাতাল নেওয়ার আগেই তিনি মারা যান। খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, লাশ উদ্ধার ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *