সন্ধ্যা ৭:২৪ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রামগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের সম্পত্তি দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ

রামগঞ্জ প্রতিনিধি :

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়নের পানপাড়া বাজারে পানি উন্নয়ন বোর্ডের সম্পত্তি দখল করে বহুতল ভবন নির্মানের কাজ অব্যাহত রেখেছে সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ উল্যার ছেলে মোঃ ফয়েজ।
বৃহস্পতিবার সকালে সরেজমিনে রামগঞ্জ উপজেলার ৭নম্বর লামচর ইউনিয়নের পানপাড়া বাজারের রামগঞ্জ-লক্ষ্মীপুর সড়কের পাশে গিয়ে দেখা যায় এ চিত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পানপাড়া বাজারস্থ রামগঞ্জ-লক্ষ্মীপুর সড়কের পাশে পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে একটি দোতলা মার্কেটের নির্মান কাজ অব্যাহত রাখেন লামচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহমুদ উল্লার ছেলে ফয়েজ আহম্মেদ।
স্থানীয় এলাকাবাসীর অভিযোগ পানি উন্নয়ন বোর্ডের অসাধু কর্মকর্তাদের ম্যানেজ করে পানপাড়া বাজারসহ রামগঞ্জ ওয়াপদা বেড়িবাঁধ ও খালের উপর পাকা দোকানপাট ও বহুতল মার্কেট নির্মান করলেও যেন কারো কিছুই করার নাই।
গত বছরখানের আগে লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের এসও মোঃ শাকিল বাদী সাবেক চেয়ারম্যার মোহাম্মদ উল্লার ছেলে ফয়েজকে আসামী করে রামগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
এ ব্যপারে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ উল্যার ছেলে মোঃ ফয়েজ জানান, নির্মান কাজ প্রায় শেষের দিকে। পানি উন্নয়ন বোর্ডের নির্দেশ পেয়ে নির্মান কাজ বর্তমানে বন্ধ রয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রনালয়ে যোগাযোগ করেছি। সেখান থেকে অনুমতি নিয়ে অসমাপ্ত কাজ শেষ করবো। এসময় তিনি দাবী করেন, একটি মহল তার পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। বিভিন্ন সময় হয়রানি করা হচ্ছে। আমার বাবার লীজের জমিতে তৈরি করা মার্কেট ভেঙ্গে লুটপাট চালানো হয়েছে।
লামচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফয়েজ উল্যা জিসান জানান, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের বারবার দখলের বিষয়টি জানালেও অজ্ঞাত কারনে তাদের নিরব ভূমিকায় জনমনে নানান প্রশ্নের সৃষ্টি হয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের এসও মোঃ শাকিল জানান, কাজ শুরুর সাথে সাথে আমি সাবেক চেয়ারম্যানের ছেলে ফয়েজকে আসামী করে একটি মামলা দায়ের করেছি। তবে কি কারনে সে মামলা আলোর মুখ দেখেনি সেটা আমি জানিনা। তবে অন্য দখলদারদের বিষয়ে তিনি মুখ খোলেননি।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ এমদাদুল হক জানান, রামগঞ্জ থানায় এসও শাকিলের অভিযোগের বিষয়ে আমার কিছু জানা নেই। তবে অভিযোগ পেলে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ফারুখ আহম্মেদ জানান, আমি বিশেষ কাজে ঢাকায় আছি। পানি উন্নয়ন বোর্ডের জায়গায় বহুতল ভবন নির্মানের বিষয়টি আমি জানি না। তবে অফিসের রাজস্ব বোর্ডের কর্মকর্তা মোঃ শাহীন ও এসও মোঃ সাকিল বিষয়টি ভালো বলতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *