রাত ১২:৪০ বৃহস্পতিবার ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

যৌন হয়রানির অভিযোগে ভিকারুননিসা নূন স্কুলের শিক্ষককে প্রত্যাহার

স্টাফ রিপোর্টার : রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের আজিমপুর ক্যাম্পাসের দিবা শাখার এক জ্যেষ্ঠ শিক্ষককে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে  প্রত্যাহার করা হয়েছে। তাঁকে অধ্যক্ষের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

শনিবার কলেজের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরীর সই করা অফিস আদেশে বলা হয়, ওই শিক্ষকের বিরুদ্ধে আনা অভিযোগের প্রাথমিকভাবে সত্যতা পাওয়া গেছে। এ জন্য শিক্ষার পরিবেশ স্বাভাবিক রাখার স্বার্থে এবং এ বিষয়ে আইনানুগ পদক্ষেপ নেওয়ার জন্য ওই শিক্ষককে  ২৪ ফেব্রুয়ারি থেকে অধ্যক্ষের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *