সন্ধ্যা ৬:২৫ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে বিএনপির ২১ নেতাকর্মী কারাগারে

যশোর প্রতিনিধি :
নাশকতার মামলায় যশোরের বিএনপি, যুবদল ও ছাত্রদলের ২১ নেতাকে কারাগারে পাঠিয়েছে জেলা জজ আদালতের বিচারক।
রোববার (০২ জুলাই) দুপুরে আত্মসমর্পণ করলে বিচারক জয়ন্তী রাণী দাস জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জেলা বিএনপি নেতা হাসান জহির জানান, গত ২৭ মে যশোরে বিএনপির সমাবেশ ছিল। ওই সমাবেশের আগে বিএনপি নেতাকর্মীদের নামে পুলিশ বাদী হয়ে নাশকতার মামলা দায়ের করে। ওই মামলার সব আসামি হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালিন জামিন গ্রহণ করেন। আজ জেলা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালে বিচারক তা নামঞ্জুর করে ২১ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর মধ্যে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সদস্য মিজানুর রহমান খান, কাজী আজম, যশোর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *