সন্ধ্যা ৭:১৯ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ম্যারাথন প্রতিযোগিতায় ৪০০ শিক্ষার্থী

জয়পুরহাট প্রতিনিধি :

জয়পুরহাটের কালাইয়ে স্বনামধন্য ওমর কিন্ডারগার্টেন স্কুল ও ওমর গার্টেন একাডেমির শিক্ষার্থীদের এআরটি ম্যারাথন দৌঁড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারী) সকালে এ ম্যারাথন দৌঁড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

ওমর কিন্ডারগার্টেন স্কুলের অধ্যক্ষ ওমর আব্দুল আজিজ তালুকদার এর সভাপতিত্বে কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আবুল হায়াত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ম্যারাথন দৌঁড় প্রতিযোগিতার উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাই পৌরসভার মেয়র রাবেয়া সুলতানা, কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ জুয়েল হোসেন, কালাই থানা অফিসার ইনচার্জ (তদন্ত) আনোয়ার হোসেন।

চার কিলোমিটার ম্যারাথন প্রতিযোগিতায় ৬ষ্ঠ থেকে দশম শ্রেণির ৪০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে।

পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রতিযোগিতায় ৬ষ্ঠ থেকে সপ্তম বিজয়ী হয়েছেন ইশতিয়াক এলাহী, রাকিবুল, রেজওয়ান। অষ্টম ও নবম শ্রেণির আলিফ, পারভেজ মেহেদী। দশম শ্রেণির রওনক, ইউছুফ, রাকিবুল।
ম্যারাথন দৌঁড় প্রতিযোগিতা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *